• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

Reporter Name / ৪৫০ Time View
Update : সোমবার, ২২ মে, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সারাদেশের ন্যায় আজ নাচোলেও ভূমি সেবাসপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার ২২-০৫-২৩ ইং সকল ১০ ঘটিকায় উপজেলা ভূমি অফিস চত্বরে আজ থেকে আগামী ২৮ মে পর্যন্ত ই-নামজারী, অনলাইনে ভূমি উন্নয়ন কর(খাজনা) আদায় ও অন্যান্য সেবা কর্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মিথিলা দাস। অফিস চত্বরে এ সেবা কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন নাচোল সদর ইউনিয়নের চেয়ারম্যান সফিকুল ইসলাম, ভূমিঅফিসের কাননগো এরফান আলী, নাচোল সদর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী আব্দুর রাজ্জাক প্রধান সহকারি ময়না ভূমি অফিসের (নাজির) হিমেল সহ উপজেলা / পৌর ভূমি অফিস ও সদর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ । সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাস বলেন, জমি জায়গার কোনো সমস্যা ও পরামর্শ আমার কাছে আসলে আমি সঠিক পরামর্শ দিয়ে থাকি, সর্বোচ্চ সেবা প্রদানের চেষ্টা করি। সেবা গ্রহণকারী যাতে কোন রকমের সমস্যায় না পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca