• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

গোমস্তাপুরে দুই ভাইয়ের হাতে, আপন চাচাতো ভাই খুন

Reporter Name / ৭২৯ Time View
Update : শুক্রবার, ২৬ মে, ২০২৩

তিন ঘণ্টার মধ্যেই দুই আসামীকে গ্রেফতার করে গোমস্তাপুর থানা পুলিশ ।

গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বাঙ্গাবাড়ী ইউনিয়নের অজগরা গ্রামের হাজিপাড়ায় দুই ভাইয়ের হাতে তাদের আপন চাচাতো ভাই হালিম (২৮) নামের এক যুবক খুন হয়েছে ।

গত বৃহস্পতিবার (২৫শে মে) সকাল ১১ টার সময় এ ঘটনা ঘটে। এর আগে মতিউর রহমানের পারিবারিক কলহের জেরে তাঁরই ছোট ছেলে তাকে মারধোর করে। এর প্রতিবাদে মতিউরের ভাই-ভাতিজারা এগিয়ে এসে মতিউরের ছোট (নাহিদ) ছেলে শাসন করেন। পরে মতিউরের বড় (ডলার) ছেলে বাড়ি ফিরে ঘটনা শুনে তার ছোট ভাইকে সাথে নিয়ে চাচা ও চাচাতো ভাইদের মারার উদ্দেশ্যে তাদের বাড়ি যায়। বাড়িতে পেয়েই তারা দুই ভাই লাঠি দিয়ে চাচাতো ভাই হালিমকে মারধোর শুরু করে । এক পর্যায়ে পিছন থেকে মাথায় আঘাত করলে গুরুতর যখম হয় , এবং মাথা ও কান দিয়ে রক্ত পড়তে থাকে ।

এ ঘটনায় জড়িত আসামিরা হল , বাঙ্গাবাড়ী ইউনিয়নের অজগরা গ্রামের হাজিপাড়ার মতিউর রহমানের দুই ছেলে ডলার আলী (২৫) ও নাহিদ হাসান (১৮) এবং তাদের মা ডলি বেগম (৪০) ।

স্থানীয়রা সাথে সাথে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হালিমকে রাজশাহী সরকারী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন ।
সেখানে চিকিৎসারত অবস্থায় রাত ৮ দিকে মারা যায় । নিহতের পরিবার বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে ।

এ বিষয়ে গোমস্তাপুর থানা অফিসার ইনচার্জ মাহবুব রহমান জানান, দুই ভাই তার আপন চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা করে। ঘটনায় জড়িত ডলার পলাতক রয়েছে এবং  ঘটনার তিন ঘণ্টার মধ্যেই তার ছোট ভাই নাহিদ হাসান (১৮) এবং ডলি বেগম (৪০) (নাহিদ ও ডলারের মা) কে গ্রেফতার করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি।

এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা রয়েছে ।

এম.এস.হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca