• রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

গোমস্তাপুরে কৃষক পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ৬০৭ Time View
Update : রবিবার, ৪ জুন, ২০২৩

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ


২০২২-২০২৩ অর্থ বছরে “তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি” প্রকল্পের আওতায় কৃষক পুরুস্কার বিতরণ করা হয়েছে। রবিবার (৪ জুন) দুপুর ১২ টায় গোমস্তাপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক  ড. পলাশ সরকারে সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক রাজশাহী অঞ্চল, রাজশাহীর মোঃ শামছুল ওয়াদুদ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ আতিকুল ইসলাম, জেলা বীজ প্রত্যয়ন অফিসার মোঃ শামীম ইকবাল, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি মনিটরিং অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ মাসুদ আহমেদ, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) চাঁপাইনবাবগঞ্জ মোসাঃ রহিমা খাতুন, নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ বুলবুল আহমেদ,  ভোলাহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী ও গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার প্রমূখ।

উক্ত পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে জেলার নাচোল, ভোলাহাট ও গোমস্তাপুর তিন উপজেলার প্রায় শতাধিক সফল তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিকারী কৃষক-কৃষাণী অংশ নেন।

এতে সফল তেল জাতীয় ফসলের উৎপাদন কারী কৃষক ও কৃষাণী মধ্যে থেকে ৫ জন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কৃষককে পুরস্কৃত করা হয়।

এম.এস.হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category