• বুধবার, ০৬ মে ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী

বগুড়ায় তারুণ্যের বিভাগীয় সমাবেশ সফল করতে নাচোলে যুবদলের প্রস্তুতিসভা

Reporter Name / ২২১ Time View
Update : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

নাচোল প্রতিনিধি:
বগুড়ায় ১৯ জুন তারুণ্যের বিভাগীয় সমাবেশ সফল করতে নাচোল উপজেলা ও পৌর যুব দলের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় নাচোল মহিলা কলেজ মাঠে উপজেলা যুবদলের সভাপতি প্রভাষক আশিক মাহমুদ এর সভাপতিত্বে,ভার্চুয়ালি প্রধান অতিথি সাবেক এমপি আমিনুল ইসলাম। অন্যান্যের মাঝে বক্তব্য দেন, নাচোল পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমান ও সাধারণ সম্পাদক দুরুল হুদা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর কামাল, নাচোল সদর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম ও কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব।
প্রধানবক্তার বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সভাপতি তাবিউল ইসলাম তারিফ, বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামিউল হক সোহেল, নাচোল উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, পৌর যুবদলের সভাপতি নূহ আলম ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক গোলাম কবির, পৌর শাখার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সারোয়ার জাহান প্রিন্স।
বক্তারা দেশব্যাপী অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে দেশ বাঁচাতে আগামী ১৯ জুন বগুড়ায় (রংপুর ও রাজশাহী) বিভাগীয় তারণ্যের সমাবেশে যোগ দিয়ে সমাবেশকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হামিদুর রহমান মুকুল ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category