• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
আসন্ন ঈদুল আজহা পরের দিন নাচোল রেলওয়ে স্টশন মর্নিং ক্রিকেট ক্লাবের উদ্যোগে নবীন ও প্রবীনদের মিলন মেলার আয়োজন করা হয়েছে। তেলের দাম বৃদ্ধি, আগামী কাল রবিবার থেকে কার্যকর। নাচোলে প্রত্যাশা একাডেমীর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় জ্বালানি তেলের দাম! এক লাফে বাড়লো ১৬.৭% পর্যন্ত। প্রতি লিটার ডিজেল ১৫ টাকা বেড়ে ১১৫, অকটেন ২০ টাকা বেড়ে ১৪০, পেট্রোল ১৯ টাকা বেড়ে ১৩৫ ও কেরোসিন ১৮ টাকা বেড়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। মধ্যরাত থেকে কার্যকর হবে নতুন দাম। ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ ডিজেল সংকটে স্থবিরতার আশঙ্কা: মহাখালীতে বাসের দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে যাত্রীরা সালথায় গভীর রাতে নারীঘরে এএসআই আটক, গণপিটুনির পর হাসপাতালে ভর্তি—ঘটনা নিয়ে তোলপাড় ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপন প্রকল্পের টেন্ডার আগামী মাসে সরকার দেবে ২‌‌১ হাজার ২৭৭ কোটি ও বিপিসির তহবিল থেকে ১৪ হাজার ১৮৭ কোটি টাকার যোগান পীরগঞ্জে জ্বালানি তেল নিয়ে কারসাঁজির ভিডিও করায় সাংবাদিকের উপড় হামলা, মোবাইল কোর্টে ফিলিং স্টেশনের জরিমানা মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

রহনপুর পৌরসভার বাজেট ঘোষণা

Reporter Name / ৩১৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ


রহনপুর পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় রহনপুর পৌরসভা মেয়রের অফিস কক্ষে  ৫৩ কোটি ৯ লাখ ৫৩ হাজার ৩৮৩ টাকার বাজেট ঘোষণা করা হয়।

এর মধ্যে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৭ কোটি ৫২ লাখ ৪৬ হাজার ৭৩৮ টাকা ও মোট ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ১ লাখ ৩৩ হাজার ২১৬ টাকা। উন্নয়ন সহায়তা প্রাপ্তি ধরা হয়েছে ৪২ কোটি ৫০ লাখ টাকা, ব্যয় ধরা হয়েছে ৪২ কোটি ৫০ লাখ  টাকা এবং মূলধনী হিসাব ৮০ লাখ টাকা মূলধনী ব্যয় ৮০ লাখ টাকা।

বুধবার  দুপুরে পৌরসভার মেয়রের কার্যলয়ে রহনপুর পৌরসভার বাজেট উপস্থাপন করেন পৌর নির্বাহী কর্মকর্তা  মোহাঃ খাইরুল হক। এ সময় সাংবাদিকদের প্রশ্নে রহনপুর পৌরসভার মেয়র মোঃ মতিউর রহমান খান  চলমান নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং পৌরসভাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য তার নানা উদ্যোগ ও পরিকল্পনার কথা তুলে ধরেন। এতে উপস্থিত ছিলেন প্যানেল মেয়য় ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোসাঃ জাহানারা পারভীনসহ রহনপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রমুখ। এছাড়া স্থানীয়  কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিরা উপস্থিত ছিলেন।

এম.এস.হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category