• রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৯ জুন

Reporter Name / ৪৬৬ Time View
Update : সোমবার, ১৯ জুন, ২০২৩

নিউজ ডেস্কঃ

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে ২৯ জুন (বৃহস্পতিবার)।  জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন সূত্র এ তথ্য জানিয়েছে।

নতুন চাঁদ দেখার মাধ্যমে হিজরি জিলহজ মাস শুরু হয়। এই মাসে পবিত্র হজ পালন করা হয়। আর ১০ তারিখে উদ্‌যাপিত হয় ঈদুল আজহা।

ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৪ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য আজ সোমবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। ধর্ম প্রতিমন্ত্রী মো.ফরিদুল হক খান সভায় সভাপতিত্ব করেন।

আরও পড়ুনঃ-সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ জুন

এর আগে গতকাল রোববার সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ২৮ জুন দেশটিতে ঈদুল আজহা পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

এম.এস.হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category