• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
মুক্তিযুদ্ধের সময় যারা মানুষকে বিভ্রান্ত করেছিল,তারা ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে-বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান। নাচোলে আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নীলফামারীতে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন: লক্ষ্যমাত্রা ২ লাখের বেশি শিশু শেষ বয়সে সন্তানের নির্যাতন: জমি না দেওয়ায় বাবাকে পিটিয়ে অবরুদ্ধ নাচোল রেলস্টেশন ফ্রেন্ডস ক্লাব আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৫ টাকায় ১২০ কিলোমিটার চলে রতনের মোটরসাইকেল তিতাস গ্যাস ফিল্ডে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু সাভার সাব-রেজিস্ট্রার অফিসে সিসি ক্যামেরা স্থাপন, অনিয়ম ঠেকাতে নতুন উদ্যোগ মেরিন ড্রাইভে চলন্ত প্রাইভেট কারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কালীগঞ্জের আড়াইশ বছরের ‘১৩ গম্বুজ মসজিদ’: অযত্নে বিলীন হচ্ছে মুঘল স্থাপত্যের স্মৃতি

বীরগঞ্জে নিয়োগ বানিজ্যের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা

Reporter Name / ৪১৫ Time View
Update : বুধবার, ২১ জুন, ২০২৩

তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:


দিনাজপুরের বীরগঞ্জের গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অভিভাবক ও এলাকাবাসীর ব্যানারে সোমবার দুপুর ১২টায় উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মার্কেটের সামনে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মরিচা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেবেশ চন্দ্র রায়, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য, উপজলার সাধারণ সম্পাদক ও বীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম, গোলাপগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম, অভিভাবক রুবেল ইসলাম, মহেন্দ্রনাথ রায়, ওয়াসিম আকরাম প্রমুখ। মানববন্ধনে বক্তাগন বলেন, গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় এই এলাকার স্বনামধন্য বিদ্যালয়।

এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ বানিজ্যের নীল নকশা তৈরি করা হয়েছে। অবৈধ প্রায় ৩০ লক্ষ টাকার বিনিময়ে মহেন্দ্রনাথ রায় নামে একজনকে নিয়োগ দেওয়ার পায়তারা শুরু করেছে নিয়োগ কমিটি। আমরা এই অবৈধভাবে নিয়োগের প্রক্রিয়া তীব্র প্রতিবাদ ও নিদা জানাই। এবং এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ সেইসাথে যোগ্য ব্যক্তিকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগের দাবি জানাই। যদি দাবি মানা না হয়, তাহলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে কঠোর হুশিয়ারী প্রদান করেন বক্তারা।

আরও পড়ুনঃ-  টুঙ্গিপাড়ার কোরবানীর গরু “কালা” এবারের ঈদে গোপালগঞ্জের শ্রেষ্ঠ

মানববন্ধনে রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ এবং অভিভাবকগণ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category