• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
নাচোল থানার নবাগত অফিসার ইনচার্জ সুকমল চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে ১৭/০৪/২০২৬ইং তারিখ পুলিশ অভিযান পরিচালনা করে ৬জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করেছে। জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ৩৩ বিজিবির বিশেষ অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক ​বুড়িচংয়ে অবৈধ মজুদ করা ২ হাজার ৫০০ লিটার তেল জব্দ; নিলামে বিক্রি নাচোল উপজেলা চত্তরে বৈশাখের মঞ্চে গান গেয়ে দর্শকদের মাতোয়ারা করলো গীতাঞ্জলির অন্যতম সদস্য মাসুদা শিফা মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি — ডব্লিউ,এইচ ডলার মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি-ডাব্লিউ, এইচ ডলার নাচোলে গীতাঞ্জলি সাংস্কৃতিক যুব একাডেমীর শিল্পীবৃন্দ বৃহস্পতিবার নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের মঞ্চ কাপালেন নাচোলে বীনা মুল্যে ৫৬২০জন প্রান্তীক কৃষকদের মাঝে প্রনোদনা বিতরণ নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

গোমস্তাপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

Reporter Name / ৩৯৮ Time View
Update : শনিবার, ২৪ জুন, ২০২৩

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃষি প্রযুক্তি মেলা – ২০২৩ এর শুভ উদ্বোধন হয়েছে। “মুজিব বর্ষের অঙ্গিকার কৃষি হবে দুর্বার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোমস্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী (২৪ জুন থেকে ২৬ জুন) এই মেলা অনুষ্ঠিত হবে।
শনিবার (২৪ জুন) সকাল সাড়ে ৯ টায় একটি র‌্যালী উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  আসমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা।  এই কৃষি প্রযুক্তি মেলার উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার ।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রহনপুর পৌরসভার মেয়র মোঃ মতিউর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল শামছুল আজম, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নহু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফিরোজ আলী, উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ সেরাজুল ইসলাম ও সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুর রাজ্জাক প্রমুখ। শেষে অতিথিগণ মেলায় প্রদর্শিত বিভিন্ন কৃষি প্রযুক্তি ও স্টল পরিদর্শন করেন। প্রতিদিন সকাল সাড়ে ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সকলের দর্শনের জন্য মেলা উন্মুক্ত থাকবে।
এম.এস.হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category