• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

গোমস্তাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

Reporter Name / ৩৫৯ Time View
Update : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

 

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বোয়ালিয়া ইউনিয়নের লক্ষীনারায়নপুর বৈরতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা খাদেমুল ইসলাম (৭৩) দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (০৬ জুলাই ) সকাল ১০টায় বোয়ালিয়া লক্ষীনারায়পুর গোরস্থানের পাশে তার নামাজের জানাজা ও গার্ড অব অনার শেষে লক্ষীনারায়নপুর গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

এতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন, সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম সোনার্দী, গোমস্তাপুর থানার উপপরিদর্শক শাহরিয়ার, বোয়ালিয়া ইউনিয়ন চেয়ারম্যান শামিউল আলম শ্যামলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে বুধবার (০৫ জুলাই ) সন্ধ্যা সারে ৭ টার দিকে নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে ও ২ ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca