• বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম
স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী

ব্যস্তদিন পার করলেন চাঁপাইনবাবগঞ্জে সদ্য যোগদানকৃত পুলিশ সুপার ছাইদুল হাসান

Reporter Name / ২৯২ Time View
Update : সোমবার, ১০ জুলাই, ২০২৩

ডি এম কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণসভা ও মাসিক অপরাধসভা অনুষ্ঠিত হয়েছে।

৮ জুলাই শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে ও পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সভা দুটি হয়।

দুই অনুষ্ঠানেই সভাপতিত্ব করেন, সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মো. ছাইদুল হাসান পিপিএম।

মাসিক কল্যাণ সভার শুরুতেই নবাগত পুলিশ সুপার কে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

কল্যাণ সভায় এসপি ছাইদুল হাসান জেলা পুলিশ সদস্যদের ভালো-মন্দ বিষয় গুলো মনোযোগ সহকারে শোনেন এবং অতি শ্রীঘ্রই সব বিষয়ের সমাধানের আশ্বাস প্রদান করেন।

পরবর্তীতে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক অপরাধ সভায় জেলার আইন-শৃঙ্খলাসহ অন্যান্য বিষয় নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।

সভায় ৫ থানার অফিসার ইনচার্জ ওসিসহ পুলিশের বিভিন্ন শাখার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেষে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখাসহ সার্বিক বিষয়ে সাংবাদিক বৃন্দের সহযোগিতা কামনা করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category