• বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী

গোপালগঞ্জে সাংবাদিক হাজী কাবুলকে হয়রানি মূলক মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদ বিএমইউজের প্রতিবাদ সভা।

Reporter Name / ২৭০ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

পলাশ সিকদার, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:


গতকাল মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব, গোপালগঞ্জ এ্যাম্বুলেন্স মালিক সমিতির সহ-সভাপতি হাজী কাবুল মিয়াকে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কর্যালয়ের আইন শৃংখলা সভা থেকে বের হবার পর পুলিশ তাকে গ্রেফতার করে। জানা যায় গত কয়েকদিন পূর্বে গোপালগঞ্জ সদর উপজেলার মিয়া বাড়ী ও চর সোনাকুড় এর মাঝে পূর্বের এক গোন্ডগোলের রেস ধরে মারামারির সৃষ্টি হয়। ঐ গোন্ডগোলে চর শোনাকুড়ের একজন আহত হয়। ঐ আহত ব্যক্তি কে নিয়ে শুরু হয় এলাকা ভিত্তিক নোংড়া রাজনীতি। এই নোংড়া ঘৃনিত রাজনীতির শিকার হাজী কাবুল। কিন্তু গোপালগঞ্জ বাসীর একটাই প্রশ্ন রেশারেশি করে নির্দোষ ব্যক্তিদের মামলায় নাম দিয়ে ফাঁসানোর চেষ্টা এলাকা ভিত্তিক ভাবে হতে পারে। ব্যপারটা তদন্ত করে দেখবে কে ? এগুলো দেখার দায়িত্ব কার, কেউ মামলা দিলে তা তদন্ত করে দোষিদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা পুলিশের দায়িত্ব।

পুলিশ যদি চক্রান্তকারীদের হাতে হাত মিলিয়ে নির্দোষ লোকেদের গ্রেফতার করে এর দায়ভার কে নেবে। এই ভাবে ঘটতে থাকলে পুলিশের উপর থেকে সাধারন মানুষের ভরসা উঠে যাবে। গোপালগঞ্জের এই সনাতন নিয়ম বাদ দেওয়া একান্ত প্রয়োজন।কোথাও কোন গোন্ডগোল হলে গ্রাম ধরে মামলা হয়।

বুধবার দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে এক জরুরী সভার আয়োজন করা হয়। সভায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সকল সাংবাদিকদের পক্ষ থেকে সাংবাদিক হাজী কাবুলের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে মুক্তির দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category