• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

মুহাম্মাদ সা. অমুসলিমদের দৃষ্টিতেও সেরা ব্যক্তিত্ব

Reporter Name / ৩৫১ Time View
Update : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

আল্লাহ মহান। তাঁর দয়ার কারনেই এই সুন্দর পৃথিবীতে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ (সা.) এর আবির্ভাব ঘটেছিল। মুহাম্মাদ (সা) ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিলেন আরাম ও সুখের জীবন। তিনি যেমন সাহসী ও অকুতোভয় ছিলেন, তেমনি ছিলেন কোমল মনের মানুষ। তাঁর ব্যাক্তিত্বের প্রভাবে ইসলামের বিস্তার হয়েছে।

বিশ্বব্যাপী ভিন্ন ধর্মের বড় বড় স্কলারদের মুখে প্রশংসায় ভাসছেন বিশ্বনবি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সব উত্তম চরিত্র, সততা, সহানুভূতি, সাম্য প্রতিষ্ঠা এবং নিখুঁত সব গুণাবলীর কারণে তিনি অমুসলিমদের মুখে প্রশংসায় ভাসছেন। যার কিছু তুলে ধরা হলো-

এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা
বহু তথ্যে সমৃদ্ধ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সবচেয়ে সফল নবি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তাতে একজন লেখক লিখেছেন-
‘পৃথিবীর সব ধর্মের সকল ধর্মীয় ব্যক্তিদের তুলনায় মুহাম্মদ সা. সবচেয়ে সফল।’

দার্শনিক মার্কস ডাড
পশ্চিমা দার্শনিক মার্কস ডাড এর মতে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন অভিজাত ব্যক্তিত্বের অধিকারী। তিনি বলেছেন, ‘একজন সম্ভ্রান্ত আরবের চরিত্র যেমন হওয়ার প্রয়োজন ছিল, মুহাম্মাদ সা.-এর চরিত্র ঠিক তেমন-ই সুন্দর ছিলো। তিনি ধনী-গরিবকে মর্যাদা দেয়ার ক্ষেত্রে কোনো পার্থক্য করতেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca