• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
নাচোল থানার নবাগত অফিসার ইনচার্জ সুকমল চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে ১৭/০৪/২০২৬ইং তারিখ পুলিশ অভিযান পরিচালনা করে ৬জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করেছে। জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ৩৩ বিজিবির বিশেষ অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক ​বুড়িচংয়ে অবৈধ মজুদ করা ২ হাজার ৫০০ লিটার তেল জব্দ; নিলামে বিক্রি নাচোল উপজেলা চত্তরে বৈশাখের মঞ্চে গান গেয়ে দর্শকদের মাতোয়ারা করলো গীতাঞ্জলির অন্যতম সদস্য মাসুদা শিফা মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি — ডব্লিউ,এইচ ডলার মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি-ডাব্লিউ, এইচ ডলার নাচোলে গীতাঞ্জলি সাংস্কৃতিক যুব একাডেমীর শিল্পীবৃন্দ বৃহস্পতিবার নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের মঞ্চ কাপালেন নাচোলে বীনা মুল্যে ৫৬২০জন প্রান্তীক কৃষকদের মাঝে প্রনোদনা বিতরণ নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

গোমস্তাপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামছুল আজমের বিদায় সংবর্ধনা

Reporter Name / ৩২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ


চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল মোঃ শামছুল আজমকে বিদায় সংবর্ধনা দিয়েছে গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট থানা পুলিশ কর্মকর্তা ও কর্মচারীগণ।
বুধবার ( ১২জুলাই ) রাত ৮টায় রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন, রহনপুর পৌর মেয়র মোঃ মতিউর রহমান খান, সহকারী কমিশনার (ভুমি) বিপাশা হোসাইন, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কাউসার, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিন্টু রহমান ও ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা ও তিন থানার পুলিশ কর্মকর্তা ও কর্মচারীগণ।
পরে বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল মোঃ শামছুল আজমকে সম্মাননা স্মারক তুলে দেন, গোমস্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা, রহনপুর পৌর মেয়র মোঃ মতিউর রহমান খান, গোমস্তাপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবদুস সালাম তালুকদার, গোমস্তাপুর থানার ওসি মোঃ মাহবুবুর রহমান, নাচোল থানার ওসি মোঃ মিন্টু রহমান ও ভোলাহাট থানার ওসি সেলিম রেজা ও রহনপুর পুলিশ তদন্তের ইনচার্জ মোঃ নাজমুল হক।
জানা যায়, গোমস্তাপুর সার্কেলে দীর্ঘ প্রায় দুই বছর সময় সফল ভাবে দায়িত্ব পালন শেষে নিয়মিত বদলী জনিত কারণে সিরাজগঞ্জ জেলা পুলিশে যোগদানের কথা রয়েছে।
সম্মাননা স্মারক প্রদান শেষে তিন থানার ওসিরা বলেন, আমরা একজন চৌকস উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বিদায় জানাচ্ছি। তিনি গোমস্তাপুর সার্কেলে প্রায় দুই বছর কর্মজীবনে নারী শিশু নির্যাতন বন্ধ, মাদক উদ্ধার, পাচার চোরাচালান বন্ধ ও এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নিরলসভাবে কাজ করার নির্দেশনা দিয়ে গেছেন। ওনার সাহসী পদক্ষেপে এই সার্কেলে এখন মাদক ও বিভিন্ন অপরাধ প্রায় শূন্যের কোঠায়। আমরা এই ধারাবাহিকতা আগামীতেও বজায় রাখতে নিরলসভাবে কাজ করবো।
পরে বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল কর্মজীবনে তাকে সহযোগীতা করায় সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নতুন কর্মস্থলের জন্য সবার দোয়া কামনা করেন।
 
বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেলে শামছুল আজম জানান, গোমস্তাপুর সার্কেলে নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে  পঞ্চগড় সদর সার্কেল রাকিবুল ইসলাম শামীম এর যোগদান করার কথা রয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category