• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে বেগম রোকেয়া দিবস উদযাপন নাচোলে বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা নাচোলে সাংবাদিকদের সাথে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময় আজ শ্রীমঙ্গল মুক্ত দিবস নাচোলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল নাচোল ইলা মিত্র প্রেসক্লাবের আত্মপ্রকাশ,সভাপতি সোহেল রানা – সম্পাদক বিশ্বনাথ চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে (৩৪) কিলোমিটার ম্যারাথন দৌড়ের সূচনা চাঁপাইনবাবগঞ্জে “বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার পরিকল্পনা” সেমিনার অনুষ্ঠিত নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ২৯০ Time View
Update : সোমবার, ১৭ জুলাই, ২০২৩

 

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :


ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূর আলমকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

গত ৩১ শে জুলাই কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি দেশব্যাপী বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে সারাদেশে বিএনপির বিক্ষোভ সমাবেশ ছিলো। ভোলা জেলা বিক্ষোভ সমাবেশের সময় পুলিশের গুলিতে আহত হয় স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম কিছুক্ষণ পরে মারা যায় এবং ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূর আলমসহ অনেকেই আহত হয়।

 

উন্নত চিকিৎসার জন্য নূর আলম কে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করা হয় পরে তাকে লাইফসাপর্টে রাখা হয়। শেষ পর্যন্ত নূর আলম আগষ্টের ৩ তারিখ দুপুরে মারা যায় এবং কেন্দ্রীয় ছাত্রদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ঘোষণা করে।

 

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ রাজা ও সদস্য সচিব সাদ্দাম হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া বাজারে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল বারঘরিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে দিয়ে রাইফেল চত্বরে সমাবেশে বক্তব্য দিয়ে শেষ করে।

 

বক্তারা বলেন, পুলিশ আমাদের ভাই, বন্ধু। আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, আপনারা জনগণের নিরাপত্তার ব্যবস্থা করবেন আমরা আপনাদের সহযোগিতা করবো। কিন্তু আপনাদের গুলিতে যদি আহত হয়ে আমাদের জীবন দিতে হয় তাহলে এর চাইতে কষ্ট আর কিছু হতে পারেনা। আপনারা জনগণের বন্ধু হয়েছে থাকবেন আমরাও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ।

 

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মু. আলামিন বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক মো. সরফরাজ শেখ ইয়ামান অঙ্গন, যুগ্ম আহ্বায়ক মো. মোবারক হোসেন, যুগ্ন আহ্বায়ক মো. তানভীর মাহমুদ সাকিব, জেলা ছাত্রদলের সদস্য মো. রবিউল ইসলাম লিংক, সদস্য মো. নাঈম আলী, সদস্য মো. রাসেদ আলী, সদস্য মো.জাকির হোসেন, সদস্য মো. শহিদুল ইসলাম, সদস্য মো. আব্দুর রাকিব।

 

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা

মো. সোহেল আমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ১নং যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. বাবর আলী রুমন, জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মো. রিদয় হোসেন, শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো.নিজাম উদ্দিন রিপন, শিবগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক মো. শামিম রেজা, গোমস্তাপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মোহাইমেনুল হোসেন সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category