• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

Reporter Name / ২৬২ Time View
Update : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চরবাগডাঙা ইউনিয়ন পরিষদের পশ্চিম ঘাটে এ ঘটনা ঘটে। নিহতরা হল- সোনাপট্টি গ্রামের রেহসান আলীর মেয়ে রেশমা খাতুন (৭) ও কটাপাড়ার গুমানির মেয়ে মোসলেমা খাতুন (১৪)। শিশু আত্মীয় মজিবুর রহমান জানান, বেলা সাড়ে ১১টার দিকে চরবাগডাঙা ইউনিয়ন পরিষদের পশ্চিম ঘাটে পদ্মা নদীতে গোসলে যান মামাতো ফুফাতো বোন রেসমা ও মোসলেমা।

এ সময় নদীতে ডুবেই মারা যান দুই বোন। পরে স্থানীয়রা রেশমার মরদেহ উদ্ধার করলেও এখনও নিখোঁজ রয়েছে মোসলেমা। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক মাহফুজুল হক জানান, একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ মোসলেমার মরদেহের সন্ধানে রাজশাহীর ডুবুরি দল কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category