• বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
মহান বিজয় দিবসে সোনামুনি পাঠশালা বেসরকারি প্রথমিক বিদ্যালয়ের বিনম্র শ্রদ্ধা মেডিকেলে সুযোগ না পেয়ে বৈদ্যুতিক খুঁটিতে কুড়িগ্রামের শিক্ষার্থীর আত্মহত্যা ১ হাজার ৯০ জন সাংবাদিক নির্যাতনের শিকার, প্রতিকার নেই ডিজিটাল প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গোদাগাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ইট ভাটায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে প্রচার উপকরণ অপসারণ কাজ শুরু। নাচোলে বেগম রোকেয়া দিবস উদযাপন নাচোলে বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা নাচোলে সাংবাদিকদের সাথে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময় আজ শ্রীমঙ্গল মুক্ত দিবস

নাচোলে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত

Reporter Name / ১৯০ Time View
Update : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

অলিউল হক ডলার,নাচোল:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় মৎস্য সপ্তাহ(২৪-৩০) উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৫জুলাই) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে একটি বর্নাঢ্য শোভাযাত্রা নাচোল উপজেলা পরিষদ চত্তর থেকে পৌর এলাাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুর ঘাটে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্ত করা হয়। পোনা অবমুক্ত করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের ,উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন এর সভাপেিত্ব আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য সপ্তাহের পতিপাদ্য বিষয় “নিরাপদ মাছে ভরবো দেশ, গরবো স্মার্ট বাংলাদেশ”।এ পতিপাদ্যকে উপজীব্য করে আলোসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি)সবুজ হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি।এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার সোহেল রানা, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইমরুল কায়েশ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলার। আলোচনা শেষে ৩জন সফল মৎস্য চাষীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরা হলেন, নাচোল পৌর এলাকার শ্রীরামপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে মোঃ পলাশ, নাচোল বাজারের আফতাব উদ্দিন এর ছেলে এমদাদুল হক ও নাচোল বাসস্ট্যান্ড পাড়ার ঈশা মোহাম্মদ এর ছেলে কাবুল হোসেন। আলোসভায় বক্তারা, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বৈদেশিক মুদ্রা অর্জন ও দেশে আমিষের ঘাটতি পুরনের জন্য সঠিক পদ্ধতিতে মাছ চাষ করা জন্য উপস্থিত মৎস্য চাষী ও মৎস্যজীবিদের উদবুদ্ধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category