• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

দুই দলের প্রার্থীর ছড়াছড়ি চাঁপাইনবাবগঞ্জ-২ আসন

Reporter Name / ৫৭১ Time View
Update : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

 

নিউজ ডেস্কঃ


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন। এ নির্বাচনী এলাকার বিস্তীর্ণ বরেন্দ্র অঞ্চলে রয়েছে আদিবাসীদের বসবাস। স্বাধীনতার পর দীর্ঘদিন এই আসনটি ছিল বিএনপির দখলে। কিন্তু ২০০৮ সালে তা ফিরে আসে আওয়ামী লীগের ঘরে।

তখন এই আসনে নির্বাচিত হন মুঃ জিয়াউর রহমান এবং ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোঃ গোলাম মোস্তফা বিশ্বাস সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মুঃ জিয়াউর রহমান পরাজিত হন এবং বিএনপির প্রার্থী আমিনুল ইসলাম নির্বাচিত হন। সংসদ মেয়াদের শেষের দিকে বিএনপির সংসদ সদস্যরা সংসদ থেকে পদত্যাগ করলে উপনির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ প্রার্থী মুঃ জিয়াউর রহমান সংসদ সদস্য নির্বাচিত হন। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তিন উপজেলা ও দুই পৌরসভার বিশাল এলাকাজুড়ে বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীরা সরব হয়ে উঠেছেন।

এই আসনে জামায়াতে ইসলামীর তৎপরতা চোখে না পড়লেও ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সংসদের বাইরে থাকা আরেক বড় দল বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা মাঠ চষে বেড়াচ্ছেন। এই আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে তৃণমূল পর্যায়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

জানতে চাইলে  তিনি বলেন, আমি প্রথম থেকেই এলাকার উন্নয়নসহ মানুষের জন্য কাজ করে যাচ্ছি। তাই দলীয় মনোনয়ন পেলে বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদি। আওয়ামী লীগের অপর মনোনয়নপ্রত্যাশী সাবেক সংসদ সদস্য মোঃ গোলাম মোস্তফা বিশ্বাসও কর্মী-বাহিনী নিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, দলীয় মনোনয়ন লাভের আশায় তিনি গণসংযোগ করছেন। তাই দলের মনোনয়ন পেলে তিনি বিজয় লাভ করতে পারবেন। আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী চিত্রনায়িকা মাহিয়া মাহিও মনোনয়ন চাইবেন। সে লক্ষ্যে তিনি গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

এ প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, দেশের সব জায়গায় উন্নয়ন হলেও আমার নির্বাচনী এলাকায় তেমন উন্নয়ন হয়নি। তাই এলাকার উন্নয়নে অংশ নেওয়ার জন্য দলীয় মনোনয়ন চাইব। আর দল যদি আমাকে মনোনয়ন দেয় তবে আমি বিজয় লাভ করতে পারব। তবে দল যাকেই মনোনয়ন দেবে তিনি তার পক্ষেই নির্বাচনী কার্যক্রমে অংশ নেবেন বলেও জানান।

সদ্য উপনির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে জামানত হারানো সাবেক উপজেলা চেয়ারম্যান খুরশিদ আলম বাচ্চু ও রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারও দলীয় মনোনয়ন পাওয়ার আশা করছেন।

এ ছাড়াও আওয়ামী লীগের নির্বাচনী দৌড়ে রয়েছেন, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ূন রেজা, নাচোল উপজেলা চেয়ারম্যান আবদুল কাদের, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মো. আনোয়ারুল ইসলাম আনোয়ার এবং যুবলীগ নেতা রফিকুল আলম সৈকত জোয়ার্দার। সংসদ থেকে পদত্যাগের পর বিএনপির সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামকে এলাকায় তেমন একটা দেখা যায়নি। আর এই সুযোগকে কাজে লাগিয়ে জেলা মহিলা দলের নেত্রী মাসউদা আফরোজা হক শুচি নির্বাচনে মনোনয়ন লাভের আশায় এলাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

তিনি বলেন, মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনার জন্য তিনি সংসদ নির্বাচনে অংশ নেবেন এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে তিনিই বিজয় লাভ করবেন। তবে বিএনপি নির্বাচনে অংশ নিলে সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম আবারও অংশ নেবেন বলে তার অনুসারীরা প্রচারণা চালাচ্ছেন। আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টির আবদুর রাজ্জাক, বিএনএফের নবিউল ইসলাম এবং জাকের পার্টির গোলাম মোস্তফা প্রার্থী হবেন বলে প্রচারণা চালাচ্ছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca