• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

কোটালীপাড়া বিষ পানে এস,এস, সি পরীক্ষার্থী আত্বহত্যা।

Reporter Name / ৪৭৭ Time View
Update : শনিবার, ২৯ জুলাই, ২০২৩

 

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:


 

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এস,এস,সি পরীক্ষায় ফেল করায় বিষপানে আত্মহত্যা করেছে জুঁই সমাদ্দার (১৫) নামের এক শিক্ষার্থী।

 

শুক্রবার উপজেলার রামশীল ইউনিয়নের রামশীল গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত শিক্ষার্থী রামশীল গ্রামের অসিম সমাদ্দারের মেয়ে ও পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এস,এস,সি পরীক্ষার্থী।

 

পুলিশ ও পরিবারসূত্রে জানা যায়, জুঁই সমদ্দার চলতি বছরের এস,এস,সি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। শুক্রবার পরীক্ষার ফলাফল ঘোষণায় অকৃতকার্য হওয়ার পরেই জুঁই ভেঙে পরে। পরিবার থেকে স্বান্তনা দিয়ে সাময়িকভাবে সামলে নিলেও, কিছুসময় পরে ঘরের মধ্যে গিয়ে বিষপান করে। এরপরে জুঁইকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

 

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো: জিল্লুর রহমান জানান, এসএসসি পরীক্ষায় রেজাল্ট খারাপ করে লজ্জায় আত্মহত্যা করেছে ওই শিক্ষার্থী। মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category