• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

ভোলাহাট সংবাদ দিলো ৫’শ কম্বল

Reporter Name / ২৮৮ Time View
Update : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টারঃ সাপ্তাহিক ভোলাহাট সংবাদ উপজেলার ৫’শ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে। ৬ জানুয়ারী বুধবার বেলা ১১টার দিকে মোহবুল্লাহ কলেজ মাঠে উপজেলার বিভিন্ন গ্রামের ৫’শ অসহায় বয়স্ক, প্রতিবন্ধি, হাফেজিয়া মাদ্রাসা শিক্ষার্থী, রিক্সাচালক, কুলি, হোটেল কর্মচারী, মুচিসহ অন্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরন করেন। এ সময় সাপ্তাহিক ভোলাহাট সংবাদের প্রকাশক ও সম্পাদক গোলাম কবিরসহ পত্রিকার অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পত্রিকার প্রকাশক ও সম্পাদক গোলাম কবির বলেন, উপজেলার সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে বিভিন্ন প্রকার কাজ করে যাবেন। আগামীতে কোন সুযোগ থাকলে তাদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca