• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ‘সুজন’ এর আয়োজনে মানববন্ধন।

Reporter Name / ২৫৯ Time View
Update : শনিবার, ৫ আগস্ট, ২০২৩

 

জারিফ হোসেন, স্টাফ রিপোর্টারঃ


সারাদেশে বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও সমঝোতার আহ্বানে সারাদেশে একসাথে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এরই অংশ হিসাবে চাঁপাইনবাবগঞ্জে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে জেলার বঙ্গবন্ধু চত্তরে শনিবার (০৫ আগস্ট) সকাল ১১টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সুজন এর জেলা কমিটির সভাপতি আসলাম কবির স্যার সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।সভাপতি বক্তব্যে বলেন সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল,সহ-সভাপতি সাংবাদিক টুটুল রবিউল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাসিদুল হক,আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ ওমর ফারুক, উপজেলা সদর শাখার সভাপতি প্রভাষক জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক সাংবাদিক জারিফ হোসেন, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মুনিরুজ্জাম,নাগরিক কমিটির আহবায়ক সৈয়দ হোসেন আহম্মেদ বাদশা,মানববন্ধনে শিক্ষক,আইনজীবী, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca