• বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ৪৫০ ফুট ট্রান্সমিশন টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা যুবকের, ৫ ঘণ্টা পর উদ্ধার দুর্নীতির মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (PIO) আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে দুদক

ভোলাহাটে বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনের আহবানে সুজনের মানববন্ধন

Reporter Name / ১৯৩ Time View
Update : শনিবার, ৫ আগস্ট, ২০২৩

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও সমঝোতার আহবানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৫ আগস্ট) সকাল ১১ টার সময় মেডিকেল মোড়স্থ ভোলাহাট প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও সমঝোতার আহ্বানে সুজন-সুশাসনের জন্য নাগরিক ভোলাহাট উপজেলা শাখার উদ্যোগে সারাদেশের ন্যায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সুজনের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোহাঃ রাফিজুল ইসলাম ডাবলু, মোহাম্মদ আবদুল হান্নান, মোঃ মজনু মিয়া, উপজেলা শাখার সাধারণ সম্পাদক বি.এম রুবেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ ইসমাইল হক, সদস্য মোঃ শহিদুল ইসলাম, সদর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ বায়জিদ আহমেদ সহ বিভিন্ন স্কুলের ছাত্র এবং সুশীল সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

মানববন্ধন কর্মসূচিতে সাধারণ সম্পাদক বলেন, দেশের এই সংকটকালে সুজন-এর এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সময় নির্লিপ্ত হয়ে বসে থাকার কোনো সুযোগ নেই। তাই নাগরিক দায়িত্ববোধ থেকেই কর্মসূচিটি সফল করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category