• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

Reporter Name / ১৩৩ Time View
Update : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

মতিগঞ্জের স্বরাজপুরে কালভার্ট ভাঙ্গা, জনগণের চলাচলে সমস্যা

গাজী মোহাম্মদ হানিফ :-
সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের স্বরাজপুর মুন্সি বাড়ী সংলগ্ন (খাঁচা কোনা) এলাকায় রাস্তার কালভার্ট ভাঙ্গা থাকায় জনগণের চলাচলে সমস্যা হচ্ছে।

কুদ্দুস মিয়ার বাজার থেকে মতিগঞ্জ বাজার যাওয়ার রাস্তার সাথে সংযুক্ত রাস্তাটি স্বরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশ দিয়ে পশ্চিম দিকে সোনাগাজী-ফেনী সড়কের শুক্কুরের দোকান নামক স্থানে সংযুক্ত হয়েছে।

স্থানীয়রা এইরাস্তায় বক্তারমুন্সী, সোনাগাজী ও ফেনীতে যাতায়াত করে। আবার স্বরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি ছাত্রছাত্রীগণ বিদ্যালয়ে যাতায়াতে সমস্যা হয়।

নতুন একটি কালভার্ট নির্মাণ করে জনগণের চলাচলের পথ সুগম করতে স্থানীয়রা সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব’র সুদৃষ্টি কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca