• বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ৪৫০ ফুট ট্রান্সমিশন টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা যুবকের, ৫ ঘণ্টা পর উদ্ধার দুর্নীতির মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (PIO) আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে দুদক

নাচোলে আম চাষীদের সাথে মতবিনমিয় করলেন কৃষিমন্ত্রনালয়ের অতিরিক্ত সচীব মাহবুবুল হক পাটওয়ারী

Reporter Name / ২৬১ Time View
Update : শনিবার, ১২ আগস্ট, ২০২৩

অলিউল হক ডলার,নাচোল:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় রপ্তানিযোগ্য আম উৎপাদন, বিপনন ও বাজারজাত করণের লক্ষ্যে আম চাষীদের সাথে মতবিনিময় করেন কৃষিমন্ত্রনালয়ের অতিরিক্ত সচীব মাহবুবুল হক পাটওয়ারী। শনিবার সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ এর নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের কেন্দুয়া-ঘাসুড়ায় উদ্যোক্তা রফিকুল ইসলামের আম বাগানে আম চাষীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয় পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচীব মাহবুবুল হক পাটওয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা-৭শাখা উপসচিব সুজয় চৌধুরী, নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, প্রকল্প পরিচালক (রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প) আরিফুর রেজা, খামার বাড়ি রাজশাহীর অতিরিক্ত পরিচালক শামসুল ওয়াদুদ, চাঁপাইনবাবগঞ্জের খামারবাড়ির উপপরিচালক ড.পলাশ সরকার, উপপরিচালক (উদ্যান) চাঁপাইনবাবগঞ্জ বুলবুল আহম্মেদ, নাচোল উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর, উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম,উদ্যোক্তা রফিকুল ইসলাম প্রমূখ।অতিরিক্ত সচিব বলেন, আম সংরক্ষণের চেয়ে আমের সিজনটাকে লম্বা করার পরিকল্পনার কথা জানান। এছাড়াও বরেন্দ্র অঞ্চলের আম অস্ট্রেলিয়া এবং আমেরিকার বাজারে রপ্তানির পদক্ষেপের কথা জানান। আগামী ৩বছরের মধ্যে কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে আম প্রধান পণ্য বলে বিবেচিত হবে। কৃষিপণ্য রপ্তানি করে কৃষকদের ও আম ব্যবসায়ীদের আয় বৃদ্ধি পাবে। আগামী ৫বছরের মধ্যে কৃষি রপ্তানিকে পাঁচ বিলিয়ন ডলার নিয়ে যাবো। তিনি বরেন্দ্র অঞ্চল নাচোলে রপ্তানিযোগ্য আম উৎপাদনে আম চাষীদের সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category