• বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ৪৫০ ফুট ট্রান্সমিশন টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা যুবকের, ৫ ঘণ্টা পর উদ্ধার দুর্নীতির মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (PIO) আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে দুদক

তাহেরপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

Reporter Name / ৩৩৭ Time View
Update : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

মিজানুর রহমান, বাগমারা ,রাজশাহী:


সারা দেশের ন্যায় রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

১৫ আগষ্ট (মঙ্গলবার) সকালে বাগমারা উপজেলার তাহেরপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে তাহেরপুর ডিগ্রি কলেজ গেট প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্প অর্পন শেষে তাহেরপুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, দলীয় নেতৃবৃন্দের অংশগ্রহনে একটি শোক র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে তাহেরপুর পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভার স্থলে মিলিত হয়। আলোচনা শেষে উপস্থিত সকলদের এক বেলার খাবার পরিবেশন করা হয়।

তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য,তাহেরপুর পৌর সভার তিন তিনবারের সফল মেয়র,আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ৫৫ (বাগমারা ৪) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী,অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,তাহেরপুর ডিগ্রী কলেজ অধ্যক্ষ এসএম জিয়াউদ্দিন টিপু,তাহেরপুর ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ সাইদুর রহমান,তাহেরপুর পৌর সচিব রহমান, তাহেরপুর ডিগ্রী কলেজ উপাধ্যক্ষ মোবারক আলী,তাহেরপুর পৌর আওয়ামী লীগের সহ সভাপতি কাউসার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর রহমান বিপ্লব,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক জাহিদ আকরাম,
পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক সোহেল রানা,সাবেক ছাত্রলীগ সভাপতি আমিরুজ্জামান মৃধা তুহিন,রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য,সাবেক ছাত্রলীগের সাধারন সম্পাদক কোরবান খাঁ,সাবেক ছাত্রলীগ নেতা সন্দীপ রায় টিংকু।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোবান আলী,তাহেরপুর রিভারভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান মীর স্বপন,তাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আব্দুস সালাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category