• রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জ শিক্ষক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত

Reporter Name / ৩৭৭ Time View
Update : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ :


চাঁপাইনবাবগঞ্জে শিক্ষক আজিনুল হক হত্যাকান্ডের ১৭ বছর পর হত্যা মামলায় রায় প্রদান, আদালত দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে । একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

২৮ আগস্ট সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল ইসলাম এই দন্ডাদেশ প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বারোরশিয়া তাহির হাজির টোলা গ্রামের মাজেদ আলী ছেলে হুমায়ন ও একই গ্রামের ময়জ উদ্দিনের ছেলে আ. বারী। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৬ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবি রবিউল ইসলাম জানান, পূর্ব শক্রতা ও জমি জমা নিয়ে বিরোধের জের ধরে ২০০৫ সালের ১৩ নভেম্বর ইসলামপুর ও দেবীনগর ইউনিয়নের শেষ সীমানায় কষ্টরা মাঠে দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষক আজিনুল হকে গুরুত্বর জখম করে।

এ সময় তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। পরে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ওই ঘটনার পরে দিনে ১৪ নভেম্বর নিহত আজিনুল হকের ছেলে আনোয়ার হোসেন বাদি হয়ে নবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা নবাবগঞ্জ থানার তৎকালিন অফিসার ইনচার্জ (ওসি) আহসানুল হক ২০০৮ সালের ৭ জানুয়ারি আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।

মামলার দীর্ঘ শুনানী ও সাক্ষ্য গ্রহণ শেষে আসামীদের উপস্থিতিতে এই দন্ডাদেশ প্রদান করেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category