• বুধবার, ০৬ মে ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ৪৫০ ফুট ট্রান্সমিশন টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা যুবকের, ৫ ঘণ্টা পর উদ্ধার দুর্নীতির মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (PIO) আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে দুদক

চাঁপাইনবাবগঞ্জে পুকুর জালিয়াত চক্রের বিরুদ্ধে মানববন্ধন

Reporter Name / ৩৩০ Time View
Update : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

নিউজ ডেস্কঃ


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারি খাস খতিয়ানভুক্ত পুকুর জোরপূর্বক দখলের প্রতিবাদে ও পুকুর জালিয়াত চক্রের বিরুদ্ধে মানববন্ধন করেছেন কয়েকশ আদিবাসী নারী-পুরুষ ও আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীরা।সোমবার দুপুরে নাচোল বাস স্ট্যান্ড মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার খাস খতিয়ানভুক্ত পুকুরগুলো বিভিন্ন সমবায় সমিতির অধীনে আদিবাসী জনগোষ্ঠী ও আশ্রয়ণ প্রকল্পের উপহারের ঘর পাওয়া সুবিধাভোগীদের মাঝে ইজারা দেওয়া হয়। কিন্তু এমন শতাধিক পুকুর জোরপূর্বক দখলে নেয় নাচোল পৌরসভার কাউন্সিলর আকবর আলী, মোখলেসুর রহমান মুনির, গোমস্তাপুর উপজেলা সমবায় কর্মরত মোস্তাফিজুর রহমান মিঠু। এমনকি পুকুর দখলে বাধা দিতে গেলে হামলা ও মিথ্যা মামলার শিকার হন ইজারাকৃত সমিতির সদস্যরা। এসময় জালিয়াত চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্যে দেন- ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, আশিয়া বেগম, মাতোয়ারা বেগম, অমিত হাসান, ফারুক আহমেদ বাবু, সাব্বির আহমেদ, আব্দুল জাব্বারসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category