• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

গোমস্তাপুরে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু 

Reporter Name / ৪০৩ Time View
Update : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ আগস্ট) দুপুর ২ টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর গ্রামের মৃত্যু সিদ্দিকের স্ত্রী মোসাঃ সবেদা বেগম (৮৪) বাসার পার্শ্ববতী পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মৃত্যু হয়েছে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, সোমবার দুপুর দেড়টার দিকে সবেদা বেগম বাসার পার্শ্বে পুকুরে গোসল করতে যায়। পরে তার পড়নের কাপড় পায়ে পেছিয়ে পুকুরের পানিতে ডুবে মারা যায়। পরে তার লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে এলাকাবাসী তাকে উদ্ধার করে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca