• বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ৪৫০ ফুট ট্রান্সমিশন টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা যুবকের, ৫ ঘণ্টা পর উদ্ধার দুর্নীতির মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (PIO) আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে দুদক

চাঁপাইনবাবগঞ্জে কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে ৫৩ বিজিবি

Reporter Name / ৩৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ :


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুরটেক সীমান্তে ভারতে পাচারের সময় চোরাকারবাবি’র ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্বার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)।

বুধবার (৩০ আগস্ট) সকাল ৭টার দিকে সীমান্ত পিলার ২৩/৮ এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী গ্রাম থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য এক কোটি ১৬ লাখ ৬০ হাজার টাকা। দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন।

৫৩ বিজিবি অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিক্তিতে বিজিবি সদস্যরা বাখের আলী গ্রামে ওঁৎ পেতে বসে থাকেন। এ সময় একটি ব্যাগ হাতে এক ব্যক্তিকে আসতে দেখা যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ১০টি স্বর্ণের বারসহ ব্যাগটি ফেলে সেখানে থাকা কাশবনে পালিয়ে যান চোরাকারবারি।

লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন জানান, ওই এলাকা চরাঞ্চল হওয়ায় ঘন কাশবনে বেষ্টিত। এছাড়া বর্তমানে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় অধিকাংশ চরাঞ্চলই প্লাবিত। যে কারণে চোরাকারবারিকে ধাওয়া করার পর তিনি হাতের ব্যাগটি ফেলে ঘন কাশবনের মধ্যে লুকিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category