• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

দাফনের দেড় বছর পর কবর থেকে কঙ্কাল উত্তোলন

Reporter Name / ৬৮১ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

নিউজ ডেস্কঃ


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দেড় বছর পর কবর থেকে গোলাম রাব্বানী নামে এক ব্যক্তির কঙ্কাল উত্তোলন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে কঙ্কাল উত্তলোন করা হয়। আদালতের নির্দেশে বুধবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের গঙ্গলপুর বিশুক্ষেত্র কবরস্থান থেকে কঙ্কাল তোলা হয়।

এসময় উপস্থিত ছিলেন- গোমস্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইন, চিকিৎসক ডা. খালিদুর রহমান, মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শওকত আলীসহ স্থানীয়রা। এসময় কবরস্থানে ভিড় জমায় গঙ্গলপুর বিশুক্ষেত্র গ্রামের বিভিন্ন বয়সী উৎসুক জনতা।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইন জানান, নিহতের ঘটনা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় অধিকতর তদন্তের জন্য আদালতের নির্দেশে মরদেহ কঙ্কালের বিভিন্ন অংশ উত্তোলন করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১৬ মার্চ নিহত গোলাম রাব্বানীর স্ত্রী পরকীয়া প্রেমিক দিয়ে স্বামীকে হত্যা করে মরদেহ দাফন করে। পরে বিষয়টি জানাজানি হলে গোলাম রাব্বানীর ছোট স্ত্রী আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তের কারণে আদালত কঙ্কাল কবর থেকে উত্তোলন করার আদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca