• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

নাচোলে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ

Reporter Name / ১০৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

অলিউল হক ডলার, নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১হাজার ২শ’ জন কৃষকের মাঝে ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে মাসকালাইয়ের ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে বীজ ওরাসায়নিক সার সহায়তা প্রনোদনা কর্মসূচীর উদ্ধোধন হয়েছে। আজ বৃহস্প্রতিবার বেলা ১০টায় উপজেলা পরিষদ চত্তরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মশিউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর, উপসহকারী কৃষিকর্মকর্তা রাকিব হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষিকর্মকর্তা সলেহ্ আকরাম। প্রতিজন কৃষককে ৫কেজি মাসকলাই বীজ, ১০কেজি ডিএপি, ৫কেজি এমওপি রাসায়নিক সার প্রদান করা হবে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca