• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

Reporter Name / ৪৪৯ Time View
Update : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

 

কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ :


চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল, গোমস্তাপুর ও সদর থানা এলাকা হতে চুরি হওয়া ২টি গরু উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়াও চোরাই কাজে ব্যবহৃত ৩টি পিকআপ ও গরু বিক্রির নগদ টাকা জব্দ করেছে পুলিশ। একই সাথে আন্তঃজেলা চোর চক্রের ৭ জন সক্রিয় সদসস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ সব তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রাজশাহীর দুর্গাপুর থানার নান্দোপাড়া গ্রামের মৃত কায়েমুদ্দিন মোল্লার ছেলে মো. সাইফুল মোল্লা (৪১) কে দূর্গাপুর থানার কানপাড়া গ্রামস্থ তার ভাড়া বাসা হতে গ্রেপ্তার করা হয়। এছাড়া, রাজশাহীর কাটাখালী থানার মিরকামারী গ্রামের মৃত আফাল ওরফে আলালের ছেলে মো. আলামিন (২৬), সমসাদিপুর গ্রামের মৃত আলাল ওরফে আফালের ছেলে মো. পারভেজ আলী (২৮), মিরকামারী (পূর্বপাড়া) গ্রামের মৃত কামাল হোসেন ওরফে মোহারমের ছেলে মো. বেলাল হোসেন ওরফে রুবেল (৩১), মিরকামারী গ্রামের মো. মুজাম আলীর ছেলে মো. হাসিবুল (৩২) কে রাজশাহীর শাহমুখদুম থানার সিটি গরু হাটের সামনে হতে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে তাদের দেয়া তথ্যমে রাজশাহী মহানগরীর (আরএমপি) রাজপাড়া থানার আলীগঞ্জ মহল্লার মৃত জোনাব আলীর ছেলে মো. শাজাহান (৪৫) ও হায়দারের ছেলে মো. মাসুম আলী (৫০)কে আরএমপি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এইসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে সাইফুল এর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ মোট ৬টি মামলা রয়েছে। এছাড়া আলামিনের বিরুদ্ধে ২টি গরু চুরির ও ২টি মাদকের মামলাসহ ৪টি মামলা আছে। অন্যদিকে পারভেজের বিরুদ্ধে ২টি গরু চুরির মামলা আছে।রুবেলের বিরুদ্ধে গরু চুরি, মাদকসহ ৬ টি মামলা রয়েছে।হাসিবুলের বিরুদ্ধে ১টি মামলা আছে।

 

আরও পড়ুনঃ-  সাপাহারে অসময়ে পাওয়া যাচ্ছে বারোমাসি কাটিমন আম

 

আবুল কালাম সাহিদ আরও জানান, কিছুদিন থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল, গোমস্তাপুর ও সদর থানা এলাকায় গরু চুরির ঘটনা ঘটে। এ সব ঘটনায় ৩৫টি গরু চুরি হয়। এসব ঘটনায় ৫টি মামলা হয়। এর মধ্যে নাচোল থানায় ২টি এবং সদর ও গোমস্তাপুর থানায় একটি করে মামলা হয়। মামলার পর চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম এর নিদের্শনায় জেলা পুলিশের অপরাধ ও অপস বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মো. রোকনুজ্জামান সরকার, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল ইসলাম, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহাবুবুর রহমান, নাচোল থানার অফিসার ইনচার্জ মো. মিন্টু রহমানসহ উভয় থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি অপারেশন টিম গঠন করা হয়।

টিমটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ও রাজশাহী জেলার দুর্গাপুর থানা এলাকাসহ আরএমপির রাজপাড়া ও শাহমুখদুম থানা এলাকায় অভিযান শুরু করে। অভিযানে তিন থানার দায়েরকৃত মামলার ঘটনার সঙ্গে সরাসরি জড়িত আন্তঃজেলা চোর চক্রের কয়েকজনসহ মূলহোতার অন্যতম সাইফুলসহ ৭ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত হতে চোরাই কাজে ব্যবহৃত ৩টি পিকআপ গাড়ী এবং ৫টি গরু, এবং চোরাই গরু বিক্রয়ের নগদ ২ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়। বাকি গরু ও অন্য চোরদের ধরতে পুলিশি অভিযান চলছে বলে তিনি জানান। তিনি আরও জানান, এই গরু চুরির সঙ্গে স্থানীয় চোরেরাও জড়িত আছে। তাদেরকেও শনাক্ত করার কার্যক্রম চলছে। জেলা পুলিশ আরও সক্রিয় হয়ে যে কোন অপরাধ দমনে একযোগে কাজ করছে।

 

এম.এস.হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca