• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নাচোলে ভূগর্ভস্থ পানির বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ৭৬৬ Time View
Update : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

অলিউল হক ডলার:
চাঁপাইনবাবগঞ্জে নাচোলে ভূগর্ভস্থ পানির বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের সহযোগীতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু,ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাচোল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, ফতেপুর ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন অপু,ডাসকো ফাউন্ডেশন এর সহকারী প্রকল্প সমন্বয়কারী আনোয়ারা বেগম, ক্যাপাসিটি বিল্ডিং এর ম্যানেজার ইসরাত জাহান, আঞ্চলিক সমন্বয়কারী সেলিম রেজা ও কমিউনিটি অর্গানাইজার বেলাল উদ্দিন । এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাচোল স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃআসাদুজ্জামান বিপ্লব, পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন, শাহানাজ খাতুনসহ শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন এলাকা হতে আগত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca