• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ চোলাইমদ ও গাঁজাসহ ২ জন গ্রেপ্তার

Reporter Name / ২৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ জেলা ক্যাম্পের পৃথক দুটি দলের মাদকবিরোধী অভিযানে ৪০মিলি. সাইজের ১০০ বোতল দেশীয় তৈরি চোলাইমদ ও ৯০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১ নং ওয়ার্ডের আলীনগর রেলগেট এলাকার আব্দুল সালাম ও মোছা. বাহার জানের ছেলে মো. নুর আমিন (৩০) এবং ১৪ নং ওয়ার্ডের আজাইপুর মহল্লার মৃত তাজিমুল ও মোছা. শাবনুরের ছেলে সাহাবুদ্দিন ওরফে সাহাব (৪০)।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ জানতে পারে নয়াগোলা উত্তর ভবানীপুর আমনুরা রোডে মেসার্স রুমানা এন্টার প্রাইজের দোকানের সামনে দিয়ে ১টি ব্যাটারীচালিত অটোরিকশায় বিপুল পরিমান দেশীয় তৈরি চোলাইমদসহ আমনুরা থেকে নয়াগোলা বাজারের দিকে আসছে।

খবর পাবার পর দ্রুত ঐ এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ী ও যানবাহন তল্লাশি করতে থাকে। এরই এক পর্যায়ে সকাল পৌণে ১০টার দিকে ১টি অটোরিকশা থামানোর সংকেত দিলে অটোরিকশা থেকে নেমেই ১ যাত্রী দৌড়ে পালানোর চেষ্টা করে।

পরে তাকে আটক করতে সক্ষম হয় র‌্যাব। অটো রিকশার সীটের নীচে বিশেষ কায়দায় রক্ষিত ১০০ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়। মদ ও অটোরিকশা টি জব্দ করে র‌্যাব।

অপরদিকে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অপারেশন দল ৬ জানুয়ারি রাত পৌণে ৮ টার দিকে পৌর এলাকার ১ নং ওয়ার্ডের আলীনগরে আসামীর বাড়ীর পাশে ৯০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আমিনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ আমনুরা ঘাটি থেকে দেশীয় তৈরি চোলাইমদ নিয়ে এসে খুচড়া বিক্রি করার কথা স্বীকার করে। এ ঘটনায় সদর মডেল থানায় দুটি মামলা রুজু করা হয়। – কপোত নবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca