• বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ৪৫০ ফুট ট্রান্সমিশন টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা যুবকের, ৫ ঘণ্টা পর উদ্ধার দুর্নীতির মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (PIO) আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে দুদক

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্তের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Reporter Name / ১০৩ Time View
Update : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি :


গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্তের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন জ্ঞানের আলো পাঠাগার। আজ শনিবার উপজেলার তারাশী বাসস্ট্যান্ডে নির্মিত জ্ঞানের আলো পাঠাগারের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, জ্ঞানের আলো পাঠাগার বই পড়া আন্দোলনের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, আর্থসামাজিক উন্নয়নসহ নানা বিষয়ে কাজ করছে। আমরা এসব বিষয় নিয়ে কাজ করতে গিয়ে বিভিন্ন সময়ে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন সমস্যাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছি। পাশাপাশি বিভিন্ন সময়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্তের দুর্নীতি ও অনিয়মগুলো তুলে ধরেছি। এতে ক্ষিপ্ত হয়ে ডা. নন্দা সেন গুপ্ত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে জ্ঞানের আলো পাঠাগার কর্তৃক স্থাপিত মাতৃদুগ্ধ কর্ণারটি ভেঙ্গে ফেলেন। আমরা তার এই হীন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ডা. নন্দা সেন গুপ্তকে দুর্নীতি পরায়ন কর্মকর্তা আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন থেকে দ্রুত সময়ের মধ্যে তার বদলীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছে জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ড মন্ডল।
এ সময় জ্ঞানের আলো পাঠাগারের অন্যতম সদস্য সুশান্ত বর্ণিক, খায়রুল ইসলাম, তানভীর তালুকদার, ইকবাল হোসেন, সজীব শেখ, মুন্না শেখ, পারভেজ শেখ, ইস্রাফিল খানসহ অর্ধশত সদস্য উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category