• রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

ভোক্তা অধিদপ্তরের অভিযানে সারাদেশে ৯২টি প্রতিষ্ঠানকে ৫,৭৪,৫০০ টাকা জরিমানা

Reporter Name / ৩৪৮ Time View
Update : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

 

নিউজ ডেস্কঃ


ডেঙ্গুর প্রভাবে অতিরিক্ত মূল্যে স্যালাইন বিক্রয়ে ভোক্তা অধিদপ্তরের অভিযানে সারাদেশে ৯২টি প্রতিষ্ঠানকে ৫,৭৪,৫০০ টাকা জরিমানা।
বৃহস্পতিবার (৭ সেপ্টম্বর ২০২৩) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে ডেঙ্গুর কারণে MRP অপেক্ষা অতিরিক্ত মূল্যে স্যালাইন বিক্রয় তথা কারসাজি রোধে বিশেষ অভিযান পরিচালনা করা  হয়।

ঢাকা মহানগর এলাকায় ৪টি টিম অভিযান পরিচালনা করে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ ৩৭টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। সারাদেশে ৪০টি টিম কর্তৃক ৫৩টি বাজারে অভিযানের মাধ্যমে ৯২টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫,৭৪,৫০০ টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক আতিয়া সুলতানা জানান, তন্মধ্যে শুধু ডেঙ্গুর কারণে MRP অপেক্ষা অতিরিক্ত মূল্যে স্যালাইন বিক্রয় ও স্যালাইন স্টকে থাকা স্বত্বেও বিক্রয় না করায় ঢাকা মহানগরীতে ৩টি টিম কর্তৃক ৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫০,০০০ টাকা এবং রাজশাহী জেলায় ১টি টিম কর্তৃক ২টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩০,০০০ টাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৮টি টিম কর্তৃক ১৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১,১৯,৫০০ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এম.এস.হোসেন

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category