• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
নাচোল থানার নবাগত অফিসার ইনচার্জ সুকমল চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে ১৭/০৪/২০২৬ইং তারিখ পুলিশ অভিযান পরিচালনা করে ৬জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করেছে। জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ৩৩ বিজিবির বিশেষ অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক ​বুড়িচংয়ে অবৈধ মজুদ করা ২ হাজার ৫০০ লিটার তেল জব্দ; নিলামে বিক্রি নাচোল উপজেলা চত্তরে বৈশাখের মঞ্চে গান গেয়ে দর্শকদের মাতোয়ারা করলো গীতাঞ্জলির অন্যতম সদস্য মাসুদা শিফা মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি — ডব্লিউ,এইচ ডলার মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি-ডাব্লিউ, এইচ ডলার নাচোলে গীতাঞ্জলি সাংস্কৃতিক যুব একাডেমীর শিল্পীবৃন্দ বৃহস্পতিবার নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের মঞ্চ কাপালেন নাচোলে বীনা মুল্যে ৫৬২০জন প্রান্তীক কৃষকদের মাঝে প্রনোদনা বিতরণ নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

রাজশাহী’ বরেন্দ্র প্রেসক্লাবের নব- নির্বাচিত সভাপতি শামসুল, সম্পাদক রেজাউল

Reporter Name / ৪৪৯ Time View
Update : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

 

মিজানুর রহমান, রাজশাহীঃ


দীর্ঘ প্রতীক্ষা ও সকল বাধাবিপত্তিকে পেছনে ফেলে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৩।

নির্বাচনে ১৩ ভোট ব্যবধান রেখে সভাপতির চেয়ার নিশ্চিত করেছেন ক্লাবটির সাবেক সহ সভাপতি ও আনন্দ টিভি’র রাজশাহী প্রতিনিধি শামসুল ইসলাম। তিনি মোট ২৩ টি ভোট পেয়েছেন। এদিকে অনেক আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদকের চেয়ার নিশ্চিত করেছেন সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক গণকন্ঠ পত্রিকার ষ্টাফ রিপোর্টার রেজাউল করিম।

১৬ সেপ্টেম্বর ( শনিবার) সকাল ১০ টা থেকে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ভোট গ্রহন শুরু হয়ে দুপুর ২ টায় ভোট গ্রহন শেষ করেছে নির্বাচন কমিশন। উক্ত নির্বাচনে ৩৮ টি ভোটের মধ্যে ৩৬ টি ভোট প্রদান হয়েছে। সভাপতি প্রতিদ্বন্দ্রীতায় নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক নির্বাহী সদস্য ও দৈনিক সকালের সময়ের রাজশাহী ব্যুরো প্রধান শাহিনুর রহমান সোনা।  তিনি ১০ ভোট পেয়েছেন ।

এছাড়াও ২০ ভোট পেয়ে সিনিয়র সহ সভাপতি হয়েছেন আলাউদ্দিন মন্ডল।  আরেক সহ সভাপতি ১৬ ভোট পেয়েছেন আনছার তালুকদার স্বাধিন। যুগ্ন সাধারণ সম্পাদক ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক তৃতীয়মাত্রা পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান মোস্তাফিজুর রহমা জীবন। ১৯ ভোট পেয়ে ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন এফডিআর ফয়সাল।

১৬ ভোট পেয়ে ১নং নির্বাহী সদস্য হয়েছেন আল আমিন পাপন। এরপর ২ নং সদস্য এসএম শফিকুল ইসলাম ও ৩ নং সদস্য আকতার হোসেন হীরা হয়েছেন। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেক আগেই নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক শাহিন সাগর, কোষাধ্যক্ষ ওদুদুজ্জামান সুবাস, দপ্তর সম্পাদক সুলতানুল আরেফিন নিহাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাফিজ বিন সরকার পাভেল।

দুপুর ২ টায় ভোট গ্রহন শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষনা করেন কমিশনের সহকারি কমিশনার এ্যাড: জ্যোতিউল ইসলাম সাফি। এসময় উপস্থিত ছিলেন প্রিজাইডিং অফিসার ও রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজিবর রহমান, সহকারি প্রিজাইডিং অফিসার ছিলেন মাই টিভি’র রাজশাহী প্রতিনিধি শাহরিয়ার অন্তু, রাজশাহী মহানগর সিপিবি’র সাধারণ সম্পাদক অজিত কুমার মন্ডল, এছাড়াও চ্যানেল আই এর সাংবাদিক আবু সালে মো: ফাত্তা, এটিএন বাংলার সাংবাদিক সুজাউদ্দিন ছোটনসহ অনেকে উপস্থিত ছিলেন। এসময় তারা উল্লেখ করেন,  পরবর্তীতে  আনুষ্ঠানিক ঘোষনা করবেন।

এদিকে নব-নির্বাচিত সভাপতি শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক রেজাউল করিম সকলের সহযোগিতা চেয়ে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের ঘোষনা দেন।

এম.এস.হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category