• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

রাজশাহীতে আমেরিকান কর্নার উদ্বোধনে মার্কিন রাষ্ট্রদূত

Reporter Name / ২৭৪ Time View
Update : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

 

জিয়াউল কবীর:


রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আমেরিকান কর্নার রাজশাহী উদ্বোধন হয়েছে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস তা উন্মোচন করেন।

পিটার ডি হাস নিজে উপস্থিত থেকে তিনি ফিতা কেটে ‘আমেরিকান কর্নার’ উদ্বোধন করেন। এ উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তাগন রাষ্ট্রদূতকে বরণ করে নেন। আরও উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সদস্য মোহাম্মদ আলী দ্বীন, বিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ও ট্রেজারার প্রফেসর ড. মো. ফয়জার রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, নির্বাহী পরিচালক শামীম আহসান পারভেজ, রেজিন্ট্রার সুরঞ্জিত মন্ডল, আমেরিকান কর্নার রাজশাহী’র সিনিয়র কো-অর্ডিনেটর ফাহমিদা আক্তারস প্রমুখ।

আমেরিকান কর্নার মূলত বাংলাদেশের সিভিল সোসাইটির সঙ্গে আমেরিকার ডেমোক্রেসি শেয়ার করে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেটে আমেরিকান কর্নার রয়েছে। শিক্ষানগরী এবং ঐতিহ্যবাহী রাজশাহীতেও স্থায়ী ক্যাম্পাসে এটি চালু হলো। এর মাধ্যমে রাজশাহীর শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের শিক্ষাবিষয়ক বিভিন্ন তথ্য খুব সহজে পাবে। শিক্ষা এবং ক্যারিয়ারের জন্য এ কর্নার শিক্ষার্থীদের জন্য বেশ কার্যকর। কীভাবে যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য যাওয়া যেতে পারে, তা এখান থেকে জানা যাবে। এটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরনের বই, ম্যাগাজিন ও খবরের কাগজে উপস্থাপন মুলক একটি তথ্যকেন্দ্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category