• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত

Reporter Name / ৬২৯ Time View
Update : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

 

কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ :


চাঁপাইনবাবগঞ্জে মাদক আইনে দায়ের করা মামলায় তমাল আলী (২২) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা. আদীব আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত তমাল আলী রাজশাহীর গোদাগাড়ীর উপজেলার আমতলী হঠাৎপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২০ সালের ১৫ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী সড়কের হরিপুরে অভিযান চালায় র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল। এসময় মাদকবিরোধী অভিযানে ১ কেজি ২২৫ গ্রাম হেরোইনসহ র‍্যাবের হাতে আটক হয় তমাল আলী। এ ঘটনায় ওইদিন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন র‌্যাবের নায়েব সুবেদার দিলিপ রায়।

মামলার তদন্ত কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওবাইদুল হক ২০২০ সালের ৩১ অক্টোবর তমাল আলীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category