• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

কোটালীপাড়ায় অনাথ আশ্রম থেকে শিশু উদ্ধার

Reporter Name / ৬১৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

 

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:


গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অনাথ আশ্রম থেকে দুই শিশুকন্যাকে উদ্ধার করা হয়েছে।

সোমবার উপজেলার রামশীল ইউনিয়নের জহরের কান্দি গ্রামে অবস্থিত স্বামী বিবেকানন্দ অনাথ আশ্রম থেকে ৮ বছর ও ৩ বছরের দুটি শিশুকন্যাকে উদ্ধার করে এবং অনাথ আশ্রমের পরিচালক প্রবীর ঢালীকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাশ্ববর্তী বরিশাল জেলার উজিরপুর উপজেলার মহাসাং গ্রামের দুলাল মন্ডল ও অনিতা মন্ডলের দুটি শিশু কন্যাকে জহরের কান্দি অবস্থিত স্বামী বিবেকানন্দ অনাথ আশ্রমে রেখে যান।

অনাথ আশ্রমের প্রতিপালক ও প্রতিষ্ঠাতা পরিচালক প্রবীর ঢালী তাদের নাম লিপিবদ্ধ না করে ওখানে কিছুদিন রাখেন।
৮ বছরের শিশুকন্যাকে দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ করানো সহ সঠিক ভাবে খাবার না দিয়ে তাদের উপর শারীরিক নির্যাতন করা হয়।
শিশুকন্যা দুটো অনাথ আশ্রমের প্রতিপালক প্রবীর ঢালীর নির্যাতনের ভয়ে সোমবার ভোরে অজানা উদ্দেশ্যে বের হয়ে রাস্তায় হাঁটাহাঁটি করতে দেখা গেলে স্থানীয় লোকজন তাদেরকে সযত্নে রেখে ৯৯৯এ কল দিলে কোটালীপাড়া থানা পুলিশ এসে শিশুকন্যাদের সহ অনাথ আশ্রমের পরিচালক প্রবীর ঢালী ও শিশুকন্যাদের পিতা দুলাল মন্ডলকে উদ্ধার করে কোটালীপাড়া থানায় নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category