• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

টুঙ্গিপাড়ায় বিএফএমটিএসসি শিক্ষার মান উন্নয়নে করনীয় শীর্ষক শিক্ষক ও অভিভাবক মতবিনিময় সভা।

Reporter Name / ৩১৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

 

পলাশ সিকদার, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:


বুধবার  গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা- শ্রীরামকান্দী এলাকার বেগম ফজিলাতুন্নেছা মুজিব সরকারী স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয় কতৃপক্ষ।

শিক্ষার মান উন্নয়নে করণীয় শীর্ষক শিক্ষক – অভিভাবক মতবিনিময় সভার প্রধান অতিথি হিসাবে উপস্থত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: আল- মামুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ তোজাম্মেল হক টুটুল মেয়র টুঙ্গিপাড়া, বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন প্রকৌশলী মো: আইয়ুব রহমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রকৌশলী মো: নুরুল হক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।  আরো উপস্থিত ছিলেন, উত্তম রায় ইন্সট্রেক্টর (পদার্থ বিদ্যা), জীবন মিয়া ক্রাফট ইন্সপেক্টর কম্পিউটর, এসএম আলআমিন শেখ ক্রাফট ইন্সটাক্টর ইলেক্টিক্যাল, নীপা মজুমদার ক্রাফ্ট ইন্সট্রাক্টর কম্পিউটার, কাকলী মন্ডল অতিথি বক্তা, বিচিত্রা সরকার (বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি ), শোয়েব আক্তার ইংরেজি(ইংরেজি), নাজিম ফকির (ইলেক্টিক্যাল) গোপালগঞ্জ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক এ জেড আমিনুজ্জামান রিপন(অভিভাবক), আলমগীর বিশ্বাস (অভিভাবক) সহ আরোও অনেকে।

অনুষ্ঠানে সকল অভিভাবকরা বিদ্যালয়ে আসা তাদের সন্তানদের নানা বিধি সমস্যার ব্যপারে আলোচনা করেন তার মধ্যে প্রতিষ্ঠানটিতে ছাত্র দের কোন টিফিন ব্যবস্থা, ক্যান্টিন নাই, টিফিনের জন্য বাইরে যেতে দেওয়া হয় না, গেইট বন্ধ রাখা ও নিয়মিত ক্লাশ না হওয়ার কথা, কারিগারিক কোন প্রশিক্ষন ব্যবস্থা নাই এই সকল বিষয়ে বিশেষ ভাবে আলোচনা হয়।

আনুষ্ঠানে বিশেষ আতিথি মেয়র টুঙ্গিপাড়া শেখ তোজাম্মেল হক টুটুল স্কুল এন্ড কলেজের শিক্ষক ও অভিভাবকদের সকল সমস্যা শোনেন এবং সকল সমস্যা দ্রুত সমাধান করবে বলে আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category