• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

কর্মীর বিয়েতে যোগ দিতে হেলিকপ্টারে চড়ে অজপাড়াগায়ে এলেন সৌদি নাগরিক।

Reporter Name / ৫৯২ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

 

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:


সৌদি আরবের নাগরিক তাঁর কর্মচারীর বিয়েতে যোগ দিতে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া গ্রামে এসেছেন।

আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে সৌদিআরব থেকে বাংলাদেশে আসেন সৌদি নাগরিক মিঃ আবু বন্দর। পরে ভাড়া করা একটি হেলিকপ্টারে করে তার কর্মচারী বাংলাদেশী রাশেদুল শেখের বাড়িতে আসেন। সৌদি এই নাগরিককে দেখতে রাশেদুলের আত্মীয়-স্বজন আর গ্রামবাসী ভিড় করে কাজুলিয়া গ্রামের পল্লী মঙ্গল ইউনাইটেড একাডেমি এন্ড কলেজে মাঠে। সেখানে ওই সৌদি নাগরিককে ফুলের শুভেচ্ছা জানোনো হয়।একজন কর্মচারীর বিয়ের দাওয়াতে একজন সৌদি নাগরিক চলে আসায় অনেকেই অবাক হয়েছেন।

স্থানীয় সুত্রে জানা গেছে , রাশেদুল শেখ দীর্ঘ ৭/৮ বছর ধরে সৌদি আরবের রিয়াদ শহরের নাদিম এলাকার বাসিন্দা মিঃ আবু বন্দরের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করছেন। চাকরির সুবাদে মালিকের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠেছে তার।

নিজ কর্মীর বাড়ি বাংলাদেশে এসে সৌদি নাগরিক মিঃ আবু বন্দর বেশ উৎফুল্ল। এখানে আসতে পেরে তার খুবই ভালো লেগেছে এবং এখনকার মানুষের ভালবাসা তাকে মুগ্ধ করেছে বলে তিনি জানান।

উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর সৌদি নাগরিকের কর্মচারী রাশেদুল শেখের বিয়ের অনুষ্ঠান হবে। কোটালীপাড়া উপজেলার রাতাইল গ্রামে অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে তিনি বরযাত্রী হবেন বলেও জানাগেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca