• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোল থানার নবাগত অফিসার ইনচার্জ সুকমল চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে ১৭/০৪/২০২৬ইং তারিখ পুলিশ অভিযান পরিচালনা করে ৬জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করেছে। জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ৩৩ বিজিবির বিশেষ অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক ​বুড়িচংয়ে অবৈধ মজুদ করা ২ হাজার ৫০০ লিটার তেল জব্দ; নিলামে বিক্রি নাচোল উপজেলা চত্তরে বৈশাখের মঞ্চে গান গেয়ে দর্শকদের মাতোয়ারা করলো গীতাঞ্জলির অন্যতম সদস্য মাসুদা শিফা মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি — ডব্লিউ,এইচ ডলার মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি-ডাব্লিউ, এইচ ডলার নাচোলে গীতাঞ্জলি সাংস্কৃতিক যুব একাডেমীর শিল্পীবৃন্দ বৃহস্পতিবার নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের মঞ্চ কাপালেন নাচোলে বীনা মুল্যে ৫৬২০জন প্রান্তীক কৃষকদের মাঝে প্রনোদনা বিতরণ নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

মোটরসাইকেল ছিনতাইকারীর মূল হোতাসহ দুই জনকে আটক করেছেন শিবগঞ্জ থানা পুলিশ

Reporter Name / ৩৬৯ Time View
Update : সোমবার, ২ অক্টোবর, ২০২৩

 

নিউজ ডেস্কঃ


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে থানা এলাকা থেকে ০১ টি মটর সাইকেল ও ০২টি টাচ মোবাইল ফোন ছিনতাই এর ঘটনায় ছিনতাইকারী চক্রের ০২ সদস্য কে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশের টিম।

গত (৩০ সেপ্টেম্বর) রাত্রী ০৮.৩০ মিনিটে শিবগঞ্জ থানাধীন শ্যামপুর চামা বাজার হইতে দক্ষিণে ঈদগাহ এর সামনে পাঁকা রাস্তার উপর ছিনতাইকারী দলের অজ্ঞাতনামা ৩/৪ জন ছিনতাইকারী মটর সাইকেল আরোহী দুই ব্যক্তিকে পথরোধ করে ০১টি হিরো ডিলাক্স মটর সাইকেল ও ০২টি টাচ মোবাইল ফোন ছিনতাই করে। এই ঘটনায় ছিনতাইকারীদের বিরুদ্ধে শিবগঞ্জ থানার মামলা রুজু হয়।

ছিনতাই এর ঘটনাটি বেশ আলোড়ন সৃষ্টি করে। মামলা দায়ের হওয়ার পর থেকেই শিবগঞ্জ থানা পুলিশ ছিনতাই হওয়া মটর সাইকেল ও মোবাইল ফোন উদ্ধার সহ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করে গ্রেফতার করে।তবে রবিবার রাতে শিবগঞ্জ থানা এলাকার একাধিক জায়গায় অভিযান পরিচালনা করে ছিনতাই এর ঘটনায় জড়িত ছিনতাই চক্রের শিবগঞ্জ থানার শ্যামপুর ওমরপুর গ্রামে মজিবুর রহমানের ছেলে ছিনতাইয়ের মূলহোতা নাইম ইসলাম ( কানন) (২৬) ও শ্যামপুর বাজিতপুর গ্রামের জুয়েল আলীর ছেলে আজিজুল হক (২২) দুই জন কে ছিনতাইকৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন সহ হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

ছিনতাইকারীর মূলহোতা নাইম ইসলাম ( কানন) এর বিরুদ্ধে ইতি পূর্বেই ছিনতাই অপহরণ সহ একাধিক মামলা রয়েছে।
এদিকে বিষয় শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জুবায়ের আহমেদ জানান,ছিনতাইকৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন সহ দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে ছিনতাই এর সাথে জড়িত বাকিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।ছিনতাকারী দুইজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ছিনতাই এর ঘটনায় জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category