• রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিচ ইয়াবাসহ আটক-১

Reporter Name / ৪৫৯ Time View
Update : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হামিদনগর গ্রামে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে সোমবার দুপুর ২ টার দিকে ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ যুবক কে আটক করা হয়েছে।

আটকৃত আসামি হলো, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামের তোজাম্মেলের ছেলে নাঈম ইসলাম (২৪)।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে শিবগঞ্জের হামিদনগর গ্রামে মাদকবিরোধী অভিযানে ৪০০ পিচ ইয়াবাসহ হাতেনাতে নাঈমকে আটক করা হয়।

তিনি আরও জানান, জেলা পুলিশ সুপার মো. ছাইদুল হাসান পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় এসআই মো. মাহাফুজুর রহমান ও এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের সঙ্গীয় অফিসার ফোর্স অভিযান টি পরিচালনা করে। আটক নাঈম প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আসামি কে আদালতে সোপর্দ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category