• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
নাচোল রেলস্টেশন ফ্রেন্ডস ক্লাব আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৫ টাকায় ১২০ কিলোমিটার চলে রতনের মোটরসাইকেল তিতাস গ্যাস ফিল্ডে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু সাভার সাব-রেজিস্ট্রার অফিসে সিসি ক্যামেরা স্থাপন, অনিয়ম ঠেকাতে নতুন উদ্যোগ মেরিন ড্রাইভে চলন্ত প্রাইভেট কারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কালীগঞ্জের আড়াইশ বছরের ‘১৩ গম্বুজ মসজিদ’: অযত্নে বিলীন হচ্ছে মুঘল স্থাপত্যের স্মৃতি শ্রীপুরে ইমামের ঘরে অস্ত্রের মুখে তাণ্ডব: পিস্তল ঠেকিয়ে মাদ্রাসাছাত্রীকে তুলে নিল আসন্ন ঈদুল আজহা পরের দিন নাচোল রেলওয়ে স্টশন মর্নিং ক্রিকেট ক্লাবের উদ্যোগে নবীন ও প্রবীনদের মিলন মেলার আয়োজন করা হয়েছে। তেলের দাম বৃদ্ধি, আগামী কাল রবিবার থেকে কার্যকর। নাচোলে প্রত্যাশা একাডেমীর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কোটালীপাড়ায় আসন্ন শারদীয় দূর্গাপূজা ২০২৩ উপলক্ষে মত বিনিময় সভা।

Reporter Name / ৫৭২ Time View
Update : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

 

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ


কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট বাজারে শ্রী শ্রী সর্বজনীন দূর্গা মন্দিরে দূর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় রোজ বৃহস্পতিবার বিকালে ৫ ঘটিকায়।

দূর্গাপূজা উপলক্ষে ৪ টি ইউনিয়নের পক্ষে অনুষ্ঠান টি রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সর্বানন্দ বৈদ্যর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি বাবু ভবেন্দ্র নাথ বিশ্বাস। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার আল্- বেলী আফিফা, বিশেষ অতিথি ছিলেন, কোটালীপাড়া থানার (ওসি) জিল্লুর রহমান।

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ উপলক্ষে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভাঙ্গারহাট হাট নৌতদন্ত কেন্দ্রের আইসি এমদাদুল হক অন্যান্য পুলিশ প্রশাসন। আরো উপস্থিত ছিলেন ৪ ইউনিয়নের চেয়ারম্যান। ১. রাধাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাবু ভীম বাকচী, ২. সাদুল্লাপুর ইউনিয়নেীর চেয়ারম্যান বাবু সমর চাঁদ মৃধা,৩. কলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান বাবু বিজন বিশ্বাস,৪. রামশীল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সবুজ মজুমদার ( শক্তি) , ভাংগারহাট শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির এর সাধারন সম্পাদক বাবু শ্যামা প্রসাধ বাড়ৈ ও মেম্বর গণ। এছাড়া উপস্থিত ছিলেন ৪ টি ইউনিয়ন এর পূজামণ্ডপ গুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক।

গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার বলেন ধর্ম যার যার উৎসব সবার। দূর্গা পূজা সকল হিন্দু, মুসলিম, খৃীস্টান ধর্মের নির্বিশেষে সবার উৎসব। আরো বলেন সকল পূজা মন্ডবে সিসি ক্যামেরা লাগাতে হবে যাতে সকল কর্মকান্ডের রেকর্ড থাকে। সকল প্রকারের দুর্নীতি দমন করা হবে। সকল পূজা মন্ডবের পাসে এক জন করে ডিবি পুলিশ থাকবে যাতে পূজার কোন বিঘ্ন না ঘটে ও নিরাপত্তা ব্যবস্থা করবে। কোটালীপাড়া ৪ ইউনিয়নে ২০৯ টি দূর্গা পূজা হবে এবং সকল পূজা মন্ডবে যাঁর যাঁর পাহারা দিতে হবে যাতে পূজা ভালো ভাবে হতে পারে। আরো বক্তব্য দেন বিভিন্ন গন্যমান্য ব্যাক্তি বর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category