• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

পরিত্যক্ত বাড়ি থেকে ১১৫ জনে গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

Reporter Name / ৫২৪ Time View
Update : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

নিউজ ডেস্কঃ


যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের একটি বাড়ি থেকে ১১৫ জনে গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই বাড়িটি একটি শেষকৃত্য সেবাদানকারী প্রতিষ্ঠানের। পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ার কারণে ওই মরদেহগুলোর এমন অবস্থা হয়ে কি না তা জানতে তদন্ত করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কলোরাডো অঙ্গরাজ্যের ফ্রেমন্ট কান্ট্রি শেরিফ অ্যালেন কুপার বলেন, পেনরোজ শহরের দ্য রিটার্ন টু ন্যাচার নামের প্রতিষ্ঠানটি কোনো অনিয়ম করেছে কি না তা তদন্ত করা হচ্ছে।

পুলিশ জানায়, প্রতিষ্ঠানটি পরিবেশ বান্ধব কবর দেওয়ার কবর দেওয়ার সেবা দিত। স্থানীয়দের কাছ থেকে দুর্গন্ধের অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়। স্থানীয় সময় মঙ্গলবার ওই বাড়িতে অভিযান চালিয়ে মরদেহগুলো পাওয়া যায়।
এ নিয়ে গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, সেখানকার জনগণের স্বাস্থ্যঝুঁকি নেই। কলোরাডোর আইন অনুযায়ী, পরিবেশ বান্ধব কবর দেওয়া বৈধ হলেও মরদেহগুলো ২৪ ঘণ্টার মধ্যে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।

যে ভবনটি থেকে শতাধিক মরদেহ পাওয়া গেছে সেটির পাশেই বাড়ি ৭৩ বছর বয়সী জয়েস পাভেটির। তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম যে হয়তো কোনো প্রাণী পচে যাওয়ার গন্ধ বের হচ্ছে। পরে পুলিশের তৎপরতা দেখে তিনি বিষয়টি বুঝতে পারেন।’

রন আলেকজেন্ডার নামের আরেক ব্যক্তি জানান, তাঁর ধারণা ছিল হয়তো সেপটিক ট্যাংক থেকে এমন গন্ধ বের হচ্ছে।

দ্য রিটার্ন টু ন্যাচারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, পরিবেশবান্ধব কবর দিতে একটি মরদেহের জন্য এক হাজার ৮৯৫ ডলার নিত প্রতিষ্ঠানটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category