• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিসিফ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Reporter Name / ২৮৬ Time View
Update : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিসিফ পল্লী উন্নয়ন প্রকল্প নাচোল শাখার আয়োজনে অসহায় গরিব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে। বুধবার বিকেল ৪টায় নাচোল শাখা কার্যালয়ে ৩শ’ অসহায় ও গরিব শীতার্তের মাঝে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপজেলা সমাজসেবা অফিসার আল গালিব এসব কম্বল বিতরণ করেন।

সংস্থার সহ-সভাপতি বাবর আলীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সমন্বয়কারী অফিসার ও ব্যবস্থাপক পল্লী সঞ্চয় ব্যাংক হাবিবুর রহমান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রোগ্রাম অফিসার আতিকুর রহমান মানিক।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিসিফ-এর এরিয়া ম্যানেজার আবুল কাশেম, গোদাগাড়ী উপজেলা শাখার জোনাল ম্যানেজার জাহাঙ্গীর আলম, নাচোল শাখা ব্যবস্থাপক শহিদুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca