• সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

চাঁপাইনবাবগঞ্জে ৩ লাখ ৫৮ হাজার টাকার ফেনসিডিলসহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name / ২৮৪ Time View
Update : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুকুরিয়া এলাকায় র‌্যাব মোল্লাপাড়া ক্যাম্পের অভিযানে ৩৫৮ বোতল ফেনসিডিলসহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, রাজশাহীর চন্দ্রীমা থানার আসাম কলোনী এলাকার কাঞ্চনের ছেলে মো. বাবু (৩৮) ও
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নিজপাড়া এলাকার ছালামের ছেলে অলিবুল অকিব (৪০)।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৮ জানুয়ারি শুক্রবার ভোর সোয়া ৪ টার দিকে শিবগঞ্জের পুকুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫৮ বোতল ফেনসিডিলসহ ২ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৫৮ হাজার টাকা।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। – কপোত নবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category