• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোল থানার নবাগত অফিসার ইনচার্জ সুকমল চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে ১৭/০৪/২০২৬ইং তারিখ পুলিশ অভিযান পরিচালনা করে ৬জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করেছে। জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ৩৩ বিজিবির বিশেষ অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক ​বুড়িচংয়ে অবৈধ মজুদ করা ২ হাজার ৫০০ লিটার তেল জব্দ; নিলামে বিক্রি নাচোল উপজেলা চত্তরে বৈশাখের মঞ্চে গান গেয়ে দর্শকদের মাতোয়ারা করলো গীতাঞ্জলির অন্যতম সদস্য মাসুদা শিফা মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি — ডব্লিউ,এইচ ডলার মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি-ডাব্লিউ, এইচ ডলার নাচোলে গীতাঞ্জলি সাংস্কৃতিক যুব একাডেমীর শিল্পীবৃন্দ বৃহস্পতিবার নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের মঞ্চ কাপালেন নাচোলে বীনা মুল্যে ৫৬২০জন প্রান্তীক কৃষকদের মাঝে প্রনোদনা বিতরণ নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

গোমস্তাপুরে ১১ হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

Reporter Name / ৪০৮ Time View
Update : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:


২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১১হাজার ৪৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে মাঝে গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসু ও খেসারি ফসলের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। শনিবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুনের সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় জাতীয় সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা। এতে আরো উপস্থিত ছিলেন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান হাসানুজ্জামান নূহু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার । কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফিরোজ আলী, উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সেরাজুল ইসলাম ও কৃষকবৃন্দ প্রমূখ।
শেষে ৩ হাজার কৃষকে প্রত্যেককে ১০ কেজি করে গম বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। ৯শ জন কৃষককে ২ কেজি করে ভূট্রা বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। ৬ হাজার ৯৫০ জন কৃষককে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। ১৫০ জন কৃষককে ১ কেজি করে শীতকালীন পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। ১১০ জন কৃষককে ৫ কেজি করে মুগ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার। ১৫০ জন কৃষককে ৫ কেজি করে মুসর বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার এবং ২০০ জন কৃষককে ৮ কেজি করে খেসারি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category