• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ বেলগাছি রেলওয়ে স্টেশন অবহেলায় জর্জরিত, চরম দুর্ভোগে যাত্রীরা টাঙ্গাইলে পরিমাপে জ্বালানি তেল কম: ৫০ হাজার টাকা জরিমানা চিতলমারীতে হতদরিদ্র রিনা বেগম পেলেন নতুন গৃহ বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব আদায় ও ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রাজবাড়ীতে আগাম ইরি ধান কাটা শুরু, খুশির সাথে দুশ্চিন্তায় কৃষকরা ঘাটাইলে দুই ইটভাটাকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা; ধান খেত নষ্ট করায় একটির আগুন নিভিয়ে দিল মোবাইল কোর্ট নওগাঁয় মান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রায়হান ফিলিং স্টেশনে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় ম্যানেজারসহ ৩জনকে আটক করেছে পুলিশ।

শিবগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

Reporter Name / ৩৬৮ Time View
Update : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০২৩ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ২৬ অক্টোবর ২০২৩ বিকেলে শিবগঞ্জের একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন “সেবক ফাউন্ডেশন” এর আয়োজনে স্থানীয় একটি অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনটির উপদেষ্টা ও পিএইচডি গবেষক মুহাম্মাদ আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহা: অলিউল্লাহ ও সেবক ফাউন্ডেশনের উপদেষ্টা এবং রাইজিং স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও এমডি আব্দুল আযীয মাহমুদ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ২০২৩ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় শতাধিক ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। এসময় প্রধান অতিথির বক্তব্যে সংবর্ধনা প্রাপ্তদের উদ্দেশ্যে প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান বলেন, তোমরা যেই সাধনা ও কষ্ট করে এসএসসি ও দাখির পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে যেভাবে মা-বাবা ও শিক্ষা প্রতিষ্ঠানের মুখ উজ্বল করেছো, ঠিক তেমনি ভাবে সামনের সকল পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে সকলের মুখ উজ্বল করতে হবে। আগামীর বাংলাদেশ এমনকি পৃথিবী পরিচালনার দায়িত্ব নেয়ার মতো যোগ্যতা অর্জন করতে হবে তোমাদেরকেই। এসময় প্রাতিষ্ঠানিক পরীক্ষায় কৃতিত্ব অর্জন করার পাশাপাশি চরিত্র, আচরণ ও নৈতিকতার দিক দিয়েও কৃতিত্ব অর্জন করার প্রতি জোর তাগিদ দেন প্রধান অতিথি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category