• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোল থানার নবাগত অফিসার ইনচার্জ সুকমল চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে ১৭/০৪/২০২৬ইং তারিখ পুলিশ অভিযান পরিচালনা করে ৬জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করেছে। জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ৩৩ বিজিবির বিশেষ অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক ​বুড়িচংয়ে অবৈধ মজুদ করা ২ হাজার ৫০০ লিটার তেল জব্দ; নিলামে বিক্রি নাচোল উপজেলা চত্তরে বৈশাখের মঞ্চে গান গেয়ে দর্শকদের মাতোয়ারা করলো গীতাঞ্জলির অন্যতম সদস্য মাসুদা শিফা মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি — ডব্লিউ,এইচ ডলার মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি-ডাব্লিউ, এইচ ডলার নাচোলে গীতাঞ্জলি সাংস্কৃতিক যুব একাডেমীর শিল্পীবৃন্দ বৃহস্পতিবার নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের মঞ্চ কাপালেন নাচোলে বীনা মুল্যে ৫৬২০জন প্রান্তীক কৃষকদের মাঝে প্রনোদনা বিতরণ নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

একের পর নারী কেলেংকারী, এমপি এনামুলের শাস্তির দাবিতে মানববন্ধন

Reporter Name / ৩১৮ Time View
Update : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

 

নিজস্ব প্রতিনিধিঃ


একের পর এক নারী কেলেংকারী’র অভিযোগে অভিযুক্ত রাজশাহী-৪ আসনের এমপি ইঞ্জি: এনামুল হকের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ নভেম্বর) বেলা ১১ টায় নগরীর ব্যস্ততম এলাকা আলুপট্টি মোড়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিঃ এনামুল হকের একাধিক তরুণীর সাথে একের পর এক অশ্লীল ফোনালাপ ও ভিডিও ভাইরাল হওয়ায় সচেতন বাগমারাবাসীর ব্যানারে এমপি’র শাস্তির দাবীতে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।

এর আগে ইঞ্জিনিয়ার এনামুল হকের সাথে এক নারী বিয়ে অতপর নানা প্রতারণা’র অভিযোগ উঠে। এরপর এক নারীর সঙ্গে ভিডিও চ্যাটে অশ্লীল কথা বার্তাসহ নানা অঙ্গভঙ্গি প্রদর্শন ফাঁস হয়। এবার তাঁর নির্বাচনী এলাকার এক নারীকে চাকুরীর নামে শারীরিক সম্পর্কসহ নানা অশ্লীল কথা বার্তার একটি অডিও বার্তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। নারী কেলেংকারী যেনো তাঁর পিছুই ছাড়ছে না। বাগমারাবাসী এনিয়ে বিব্রত। অনেকের বলছেন তাঁর চারিত্রিক স্থলনের কারণে বাগমারায় নারীরা তাঁর নিকট নিরাপদ নয়। বাগমারাবাসী এবার সচেতন নাগরিকের ব্যানারে তাঁর শাস্তি’র দাবি জানিয়েছেন। কথা বললে বাগমারা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। তবে লোকমুখে শুনেছি। এখন পর্যন্ত থানায় কোন প্রকার অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে জানতে রাজশাহী-৪ আসনের বাগমারা’র সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হককে একাধিকবার ফোন দিয়ে তাঁকে ফোনে পাওয়া যায়নি। তাই তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category